জেলার খবর

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মরদেহ
মরদেহ

খুলনা জিরো পয়েন্ট এলাকায় খুলনা সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইকেলআরোহী আব্দুল জলিল কৈয়া বাজারের দিক থেকে জিরো পয়েন্টের দিকে আসছিলেন। জিরো পয়েন্টের কাছাকাছি শিকদার ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয় লোকজন খুলনা সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ি আটক করে। পরে সেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহত আব্দুল জলিল নগরীর সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন।

খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, নগরী থেকে ময়লাবোঝাই একটি ট্রাক রাজবন্ধ এলাকায় ডাম্পিং করার জন্য যাচ্ছিল। সেই ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে, সে ট্রাকটি দুর্ঘটনার পর রাজবন্ধ চলে যায়। পরে আরেকটি ট্রাক ময়লা নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সেটিকে আটক করে। বিষয়টি তিনি থানায় জানিয়েছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ