জেলার খবর

হবিগঞ্জে ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা, নিহত ২

ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা
ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা

সিলেটের হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে সিলেট-মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিলেটগামী রড বোঝাই একটি ট্রাকের চাকা পরিবর্তন করছিলেন হেলপার। এ সময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক রাস্তার দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থেকে ট্রাকটির চালক ও আরেক ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে পথে চালক মারা যান। হাসপাতালে পৌঁছার পর হেলপারও মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ জানান, তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে দুজনই মারা যায়। কিন্তু তাদের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি। গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ