জেলার খবর

কেসিসির ময়লার ট্রাকে প্রাণ গেল সাইকেল চালকের

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

খুলনা সিটি কপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল চালকের। নিহত ব্যক্তির নাম জলিল (৬০)। খুলনার জিরোপয়েন্টে শনিবার ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। হরিণটানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ১০ টার দিকে আব্দুল জলিল সাইকেল চালিয়ে কৈয়া বাজার থেকে জিরোপয়েন্টের দিকে আসছিল। জিরোপয়েন্টের কাছাকাছি এলে তার সামনে থাকা একটি ইজিবাইক হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এসময় আব্দুল জলিল সাইকেল নিয়ে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা সিটি করপোরেশনের ময়লার ট্রাকের পিছনের চাকায় পিষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হরিণটানা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ