জেলার খবর

বেগমগঞ্জে গাড়িচাপায় নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ মডেল থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

অপরদিকে, একই দিন ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধ পথচারীকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ