জেলার খবর

বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী

নীলফামারীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ
নীলফামারীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ

'সব দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আমরা চাই। কিন্ত বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে।' বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে বিএনপি মাত্র পাঁচটি আসন পেয়েছিল। এজন্য তারা নির্বাচনে আসতে ভয় পায়।

তিনি বলেন, যেভাবে বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে, মনে হচ্ছে তাদের প্রতীক বদলে গেছে। বিএনপির মধ্যে নির্বাচনী ভীতি শুরু হয়েছে, সে কারণে নির্বাচন নিয়ে তারা নানা কথা বলছে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় যোগ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সাফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনকে ঘিরে সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কলেজ মাঠে আসতে শুরু করে। সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ