জেলার খবর

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে

সারা দেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আবদুর রহিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের মহাজনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম উপজেলার দক্ষিণ দিঘলধী ইউনিয়নের বাসিন্দা। তিনি যুবদল নেতা বলে জানিয়েছে জেলা বিএনপি। আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে এ ঘটনায় ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের মহাজনপট্টি এলাকায় বিএনপি সমাবেশ করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠিচার্জ ও গুলি করে। এতে সমাবেশে গুলিবিদ্ধ হন যুবদল নেতা আবদুর রহিম এবং আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী। আহতদের ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি করে। এ ঘটনায় সাত বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের গুলিতে বিএনপি নেতা আবদুর রহিম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ