জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে এসপি অফিসের সামনে কিশোরকে হত্যা

হাসপাতালে স্বজনদের ভিড়
হাসপাতালে স্বজনদের ভিড়

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ের সামনেই সজীব (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। নিহত পরিবারের অভিযোগ, চারজন মিলে সজীবকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

রোববার রাত ৭টায় পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে লিংক রোডের মোড় থেকে সজীবকে আহতাবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুন হওয়া সজীব ফতুল্লার চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার কামাল হোসেনের ছেলে। কামাল হোসেন একটি ভাঙাড়ির দোকান চালাতো। সজীব সপ্তম শ্রেণিতে পড়াশোনার পর আর পড়াশোনা করেনি।

সজীবের বাবা কামাল হোসেন জানান, সন্ধ্যায় চারজন মিলে সজীবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে তিনজন এসে জানায় সজীবকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চাঁদমারী মাউরাপট্টি এলাকাতে কিশোর গ্যাংদের একটি মারামারির ঘটনা ঘটে। সেখানে একজন আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর কিছু সময় পরেই পুলিশ সুপারের মূল ফটকের সামনে লিংক রোডের মোড়ে সজীবকে আহতাবস্থায় পাওয়া যায়। তার শরীরে ছুরিকাঘাতের দাগ ছিল।

পুলিশ সুপার কার্যালয়ের দক্ষিণের সড়কটি গিয়ে মাউরাপট্টিতে সংযোগ হয়েছে। এ সড়কে প্রায়শই সন্ধ্যার পর মাদক বিক্রেতা ও সেবকদের আনাগোনা থাকে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ সুপার কার্যালয়ের বরাবর লিংক রোডে কে বা কারা একটি যুবক বয়সের ছেলেকে ছুরিকাঘাত করেছে তা দেখিনি কিন্তু ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছেন। তার বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ