জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

চিরকুট লিখে সেই রিকশাচালককে হত্যার হুমকি

মো. আব্দুল হান্নান
মো. আব্দুল হান্নান

চট্টগ্রামের জিইসি এলাকায় সংঘটিত একটি ধর্ষণের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তথ্য দেওয়া রিকশাচালক মো. আব্দুল হান্নানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পর খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রোববার (৩১ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় জিডিটি করেন আব্দুল হান্নান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেছেন, রিকশাচালক আবদুল হান্নানকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

তিনি বলেন, ‘হান্নান অভিযোগ করেছেন যে তিনি দুই নম্বর গেইট থেকে এক যাত্রীকে নিয়ে লালখান বাজার এলাকায় আসেন। ওই যাত্রী ভাড়া না দিয়ে চলে যান। এরপর তিনি রিকশায় একটি চিরকুট পেয়েছেন, যেখানে হান্নানকে হুমকি দেওয়া হয়েছে।’

চিরকুটে লেখা, ‘আমাদের ছেলেগুলোকে পুলিশে ধরিয়ে দিয়ে ভুল করেছ তুমি আব্দুল হান্নান। তোমাকে ৫০ হাজার টাকা দিতে হবে। নইলে প্রাণে মেরে ফেলা হবে।’

গত ১৭ জুলাই দিবাগত রাতে এক নারী রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যায়।

তখন ওই রিকশাচালক কিছুদূর এগিয়ে আরেক রিকশাচালককে (আবদুল হান্নান) ঘটনা খুলে বলেন। আবদুল হান্নান তখন ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার এবং তিন ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনার পর আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ