নাটোরে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়ছেন বাবাসহ সাতজন। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলা করমদাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক আশিক আলী একই গ্রামের শিহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, সকালে বাড়ির পাশে চায়ের দোকানে আশিক, তার বাবা সিহাব উদ্দিনসহ ১০ থেকে ১২ জন বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরে দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আশিক ঘটনাস্থলেই মারা যান। এসময় আশিকের বাবা সিহাব উদ্দিনসহ স্থানীয় মোমিন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: