জেলার খবর

নীলফামারীতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নীলফামারীর ডোমারায় ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বোড়াগাড়ী-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকার মৃত শুকারু মামুদের ছেলে ভ্যানচালক আফসারুল ইসলাম (৪৫) ও ডিমলা বড় মসজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)। আহত ব্যক্তির নাম লিমা আক্তার। তিনি এ দুর্ঘটনায় নিহত জহুরুলের বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জলঢাকা-বোড়াগাড়ী সড়কের একবোট এলাকায় ঠাকুরগাও থেকে চাল বোঝাই একটি ট্রাক্টর জলঢাকার দিকে যাচ্ছিল। এ সময় দুইজন যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে একটি ভ্যান আসছিল। হঠাৎ ট্রাক্টরের এক্সেল ভেঙে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ড্রাইভার। ফলে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা বস্তা বোঝাই চাল ভ্যানগাড়ির ওপর পড়লে ভ্যানচালকসহ যাত্রীরা চালের বস্তার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা বস্তা সরিয়ে ভ্যানচালকসহ যাত্রীদের বের করে আনেন। এ ঘটনায় ঘটনাস্থলেই জহুরুল মারা যান। পরে রংপুরে নিয়ে যাওয়ার পথে মারা যায় ভ্যানচালক আফসারুল ইসলাম।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উন নবী বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ