জেলার খবর

বরিশালে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে মো. ইব্রাহিম (দেড় বছর) নামের এক শিশু ও ইয়াসিন ফড়িয়া (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ইয়াসিন ফড়িয়ার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে মো. ইব্রাহিম নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ইয়াসিন উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের শাহাজালাল ফড়িয়ার ছেলে। ইব্রাহিম একই উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মোজাম শিকদারের ছেলে।

ইয়াসিনের স্বজনরা জানান, দুপুরে পুকুরে একা গোসল করতে গিয়ে নিখোঁজ হন ইয়াসিন। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের বাবা শাহাজালাল ফড়িয়া বলেন, ‘ইয়াসিন মৃগী রোগে আক্রান্ত ছিল। গোসল করতে গিয়ে হয়তো সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এ কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’

ইব্রাহিমের স্বজনরা জানান, ইব্রাহিম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। পরে বড়ির পাশের একটি পুকুরে ইব্রাহিমকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ইসলাম বলেন, ইয়াসিন ও ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন আর কিছু করার ছিল না।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ