জেলার খবর

বাবাকে খুন করে মাইকে প্রচার প্রতিব‌ন্ধী ছে‌লের

কালিহাতী থানা
কালিহাতী থানা

টাঙ্গাইলের কালিহাতীতে মান‌সিক প্রতিব‌ন্ধী ছে‌লে তার বাবাকে মেরে ফেলেছেন। সোমবার (০১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পু‌লিশ ছেলে রাশেদ মিয়াকে (৩০) আটক করেছে।

নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎই কুড়াল দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায়, সে তার বাবাকে মেরে ফেলেছে। বিষয়টি মাইকে প্রচার করার জন্য বলেন।

এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার করে এবং রাশেদকে গ্রেপ্তার করে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ