জেলার খবর

যুবককে গলা কেটে খুন, স্ত্রীর পরিচয়ে থাকা নারী পলাতক

নুর বিশ্বাস
নুর বিশ্বাস

আশুলিয়ায় নুর বিশ্বাস (২৮) নামে এক যুবককে বটি দিয়ে জবাই করে পালিয়েছেন কথিত স্ত্রী। সোমবার (০১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জিরাবোর মা হোটেলের পেছনে দেলোয়ারের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত নূর বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর থানা হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে। তিনি ওই এলাকায় অটোরিকশা চালিয়ে জীবনধারণ করতেন। এ ঘটনায় নিহতের কথিত স্ত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতের ভগ্নিপতি মো. জাকির হোসেন জানান, গত ১৪ জুলাই পারিবারিকভাবে বিয়ে হয় নূর বিশ্বাসের। বিয়ের তিন দিন পর স্ত্রীকে গ্রামে রেখে ঢাকায় আসেন তিনি। রোববার নূরের মোবাইল ফোন থেকে এক নারী আমাকে কল দিয়ে বলেন, নূর বিশ্বাসকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। আপনারা এসে নিয়ে যান। আমরা গ্রাম থেকে জিরাবোর উদ্দেশে রওনা হয়ে আজ বিকেলে পৌঁছে নূরের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। শুক্রবার ঘর ধোয়ামোছা করে বাড়িতে ওঠেন তারা। শনিবারও তাকে রিকশা চালাতে দেখেছি।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার দেলোয়ার হোসেনের ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তাকে বটি দিয়ে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে, নিহতের কথিত স্ত্রীই তাকে হত্যা করে পালিয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি জব্দ করা হয়েছে। নিহতের কথিত স্ত্রীর পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ