জেলার খবর

চট্টগ্রামে টেম্পু উল্টে নিহত ১, আহত ৪

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পু উল্টে মো. সাগর (২১) নামে এক যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে বোয়ালখালী থানার আফুল্ল্যার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগর বোয়ালখালীর ফুলপাড়া বহদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বোয়ালখালী আফুল্ল্যার টেক এলাকায় সড়কের খাদে পড়ে একটি টিকটিকি টেম্পু উল্টে যায়। এতে টেম্পুর যাত্রী সাগর চাপা পড়ে।

তিনি বলেন, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ