জেলার খবর

শার্শায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

শার্শার কায়বা এলাকা থেকে ১০ টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম হাসানুজ্জামান (২২)। সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলার কায়বা এলাকা থেকে স্বর্ণের এ চালান জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১০৮ গ্রাম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শার্শা উপজেলার কায়বা এলাকা দিয়ে এক মোটরসাইকেলআরোহী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশে যাবেন- এমন সংবাদের ভিত্তিতে কায়বা একলায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে হাসানুজ্জামান নামে এক মোটরসাইকেলআরোহীর গতিরোধ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করে বিজিবি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান গণমাধ্যমকে জানান, চোরাচালান আইনে মামলা দিয়ে আটক যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানি বাজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ