জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

 ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ এপিবিএন সদস্যের নাম কাউসার আহমেদ। তার বাড়ি নোয়াখালীতে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যায় এপিবিএনের দল। পরবর্তীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক সদস্য।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ