জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে

লক্ষ্মীপুরে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মো. বাদশা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। এ ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার (০৩ আগস্ট) ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজনগ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন- বাসের স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন।

পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।

বাস স্টাফ মফিজুল ইসলাম বলেন, সিএনজিতে যাত্রী ছিল। যদি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটত। সিএনজিকে রক্ষা করতে গিয়েই আমরা দুর্ঘটনার শিকার হয়েছি। এতে আমার সহকর্মী মারা গেছে।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় বাসের সুপারভাইজার মারা গেছেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ