জেলার খবর

স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৩ জুলাই) সকালে নগরীর উত্তর মল্লিক রোডের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই আকলিমা বেগম ।

ওই শিল্পীর নাম শামসুন্নাহার নিপা (২৫)। সে নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানশনের মৃত ফজলুল করিমের কন্যা। নিপা তার বোন ডালিয়ার সঙ্গে থাকত বলে এসআই আকলিমা জানিয়েছেন।

তিনি জানান, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিপার লাশ উদ্ধার করা হয়েছে। নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফাঁস দেওয়ায় গলায় একটি কলো দাগ ছাড়া আর কোনো চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে আকলিমা জানিয়েছেন।

বাসায় বোন ডালিয়া ঘুমিয়ে থাকায় কিছু টের পায়নি জানিয়ে এসআই আকলিমা বলেন, সকালে ঘুম ভেঙে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটছে তা তদন্ত করা হচ্ছে।

নগরীর একটি বেসরকারি ইউনিভার্সিটির এমবিএ পাস করা ছাত্রী নিপা উদীচী ও বরিশাল নাটকের সদস্য। এ ছাড়া নিয়মিত আবৃত্তি করত বলে জানিয়েছেন উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন।

এদিকে নিপার ফেসবুক ঘেঁটে দেখা গেছে, সর্বশেষ স্ট্যাটাস দিয়েছে নিপা। সেখানে লিখেছে— ‘সব প্রস্থান বিদায় নয়...’।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত করে বলতে পারব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ