বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বসছে অবৈধ গরু-ছাগলের হাট। এ নিয়ে সরকার অনুমোদিত 'বাওয়ালিয়া গরুর হাট' এর মালিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ. হাবিবপুরে সরকার অনুমোদিত 'বাওয়ালিয়া গরুর হাট' ১৩ জুলাই ভেঙ্গে দেওয়া হয়। এরপর এখান থেকে দেড় কিলোমিটার দূরে বসে অবৈধ গরু ছাগলের হাট। কিন্তু নিয়ম অনুযায়ী দুই হাটের মধ্যে কমপক্ষে ৩ কিলোমিটার দূরত্ব থাকতে হবে। কিন্তু কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা করছেন না অবৈধ গরুর হাট ব্যবসায়ীরা।
সরকারের অনুমতিবিহীন গরুর হাটটি প্রতি সপ্তাহে বসে রোববার ও বুধবার হাট। বিক্রেতাদের কাছ গরুপ্রতি ৫শত থেকে ৬শত টাকা না আদায় করছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
এদিকে বাওয়ালিয়া হাটের মালিক গণমাধ্যমকে জানান, বিষয়টি ১৩ জুলাই বরিশাল জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছেন। জেরা প্রশাসক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। কিন্তু অভিযোগের পর ১৫ দিন অতিবাহিত হলেও এখনো অবৈধ হাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উজিরপুর উপজেলা প্রশাসন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টা জেনেছি, তবে দ্রুত তদন্ত শেষ করে ব্যাবস্থা গ্রহণ করব।