জেলার খবর

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার

 ফাইল ছবি
ফাইল ছবি

ভারতে পাচারের সময় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ ডলার উদ্ধার করা হয়।

বুধবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

তিনি জানান, ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে মালামাল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১ টায় সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট পাওয়া যায়। যাতে প্রতিটি বান্ডেলে ১০ হাজার ইউএস ডলার রয়েছে। ৮টি বান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।

শাহ মোহাম্মদ ইশতিয়াক আরও জানান, উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারণ করা হবে। ওই ঘটনায় দর্শনা থানায় মামলা ও উদ্ধার করা ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ