জেলার খবর

ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

ময়মনসিংহের সদর উপজেলায় বজ্রপাতে নাইম ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের জুগিড় আগলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নাইম ইসলাম ওই এলাকার শহীদ মিয়ার ছেলে। সে গৌরীপুর ভোকেশনাল টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

উপজেলাল চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাইম ইসলাম দুপুরের দিকে বৃষ্টির সময় নিজ বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ