চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে দিপল বড়ুয়া (৫৫) নামের একজন আত্মহত্যা করেছে।
বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আধুনগর বড়ুয়াপাড়ায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দিপল বড়ুয়া লোহাগাড়ার আধুনগর মছিদিয়া মাইজপাড়া এলাকার মৃত খগেশ বড়ুয়ার ছেলে।
স্থনীয় লোকজন জানান, প্রায়ই মদ পান করে ঘরে এসে স্ত্রী রেখা বড়ুয়াকে মারধর করতেন দিপল বড়ুয়া। ঘটনার আগের দিনও মদ পান করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করায় স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যান। এতে দিপল বড়ুয়া অভিমান করে আত্মহত্যা করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মাদ আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: