জেলার খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরে এক নারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের নবাবগঞ্জে আফসানা মিমি (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসানা মিমি ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

পুলিশ জানায়, আফসানা ভেজা কাপড় শুকানোর জন্য সকালে বাড়ির আঙিনায় লোহার তারে ভেজা কাপড় ছড়িয়ে দিচ্ছিলো। এ সময় ওই তারটি ঘরের টিনের সাথে লেগে থাকায় এবং ঘরের টিন আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে আফসানাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ