জেলার খবর

সিংড়ায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জমির শেখ (৭০) ও তার নাতি স্কুলছাত্র পাপ্পু হোসেন (১২) নিহত হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতি মারা যায়।

পরে এলাকাবাসী রাত ১০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।

নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন জানান, তার পিতা জমির শেখ প্রতিদিনের মতো বুধবার বিকেলে জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। সাথে তার আদরের নাতি পাপ্পু হোসেনকে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে নানা-নাতির মৃতদেহ পানির ওপর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ