জেলার খবর

রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের রাউজানে কমলার দিঘির পাড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল আবছার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একটি স্থানীয় সুতার কারখানায় চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইট ডিউটি শেষে সকালে বাড়ি ফিরছিলেন নরুল আবছার। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে নুরুল আবছারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেলে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ