জেলার খবর

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: পাঁচ দিনের রিমান্ডে চালক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় বাসচালক রাজা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় তার রিমান্ড মঞ্জুর করেন।

রাজা মিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ গণমাধ্যমকে তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার ( ৪ আগস্ট) ভোরে রাজা মিয়াকে শহরের দেওলা এলাকার বাসা থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রাজা মিয়ার কাছ থেকে দুটি ছুরি, একটি কাঁচি এবং যাত্রীদের কাছ থেকে ডাকাতি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদ হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া এ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঈগল পরিবহনের বাসচালকের কাছ থেকে গাড়ি নিয়ন্ত্রণে নেওয়ার পর রাজা মিয়া পুরো ডাকাতির সময় গাড়ি চালিয়েছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাজা মিয়াকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শেষে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাতদল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এ ঘটনা ঘটে। যাওয়ার সময় রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি উল্টে রেখে যায় তারা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ