জেলার খবর

ঝালকাঠিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সী ছোট ছেলে মো. ইয়ামিন ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছোট ছেলে মো. ইয়াসিন।

ইয়ামিনের চাচা মো. আল-আমিন গণমাধ্যমকে নান, ইয়ামিনকে সঙ্গে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিলেন। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

অপরদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানান, ইয়াসিনকে নিয়ে তার মা রান্নার আয়োজন করছিল। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের আড়ালে চলে যায়। পরে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ