জেলার খবর

ট্রাক-অটোরিকশার সংঘর্ষ: গায়ে হলুদের কনেসহ আহত ৬

হাসপাতালে আহতরা। ছবি: সংগৃহীত
হাসপাতালে আহতরা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কনেসহ ছয় জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হয়েছেন পাঁচ নারীসহ অটোচালক।

আহতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে অটোচালক মফিজুল ইসলাম (৩০), একই গ্রামের ময়েজ উদ্দিনের মেয়ে কনে ময়ূরী খাতুন (১৮), আব্দুল কাদেরের মেয়ে হাবিবা আক্তার (১৬), সাবের আলীর মেয়ে নাজরিন খাতুন (১৫), সবুর আলীর স্ত্রী আলেয়া খাতুন (৩৫) ও ময়েজ উদ্দিনের স্ত্রী রুমালী বেগম (৫৫)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি ঘুঘুডিমা মোড় পার হলে বিপরীত দিক থেকে আসা রহনপুর-নবাবগঞ্জগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় অটোরিকশার যাত্রীরা।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। পরে তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বিপরীত দিক আসা ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আমাদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ