জেলার খবর

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ জেলে

 ফাইল ছবি
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে দুই মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেরাজ মুন্সি নামের এক জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ( ৯ আগস্ট) ভোর রাতে সাগর থেকে ফেরার পথে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছাকাছি এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি আনোয়ার খান গণমাধ্যমকে জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার চালিয়ে কিনারে আসছিলেন তারা। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ জেলের মধ্যে ৮ জেলেকে উদ্ধার করে অন্য একটি জেলে ট্রলারের লোকজন। ওই সময় সেরাজ মুন্সি নামের ওই জেলেকে পাওয়া যায়নি।

এরপর জাফর মাঝি নামের একজনের ট্রলার দিয়ে সেরাজকে উদ্ধার করা হলেও সেই ট্রলারটিও ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। সেখানে ১৪ জন জেলে উদ্ধার হলেও সেরাজ নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে দুই দফা ডুবে যাওয়ায় সাগর থেকে উঠে আসতে পারেননি সেরাজ।

এদিকে কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ট্রলারডুবির ঘটনা জেনেছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ