জেলার খবর

হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসলে নেমে সাইদুল হাসান (৬) ও আতিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার পৃথক স্থানে ঘটনা দুটি ঘটে।

মৃত সাইদুল হাসান হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় সরকার বাড়ির মো. রানার ছেলে ও আতিয়া উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সর্দার বাড়ির মো. দিদার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সাইদুল হাসান পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে সমবয়সীদের সঙ্গে গোসলে নেমে পুকুরে ডুবে যায়। পরে তার সঙ্গীরা বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা সাইদুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন সকালে উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সর্দার বাড়ির পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায় শিশু আতিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা এ বিষয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। তাই মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ