আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয়। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। যেকোনো সময় বিদায় নেবে। অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তৃতা, প্রেস রিলিজ ও সমাবেশ করে দলকে টিকিয়ে রেখেছেন।
তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর ক্ষমতায় থাকলেও বিএনপির ওপর কোনো অত্যাচার নির্যাতন করেনি। অথচ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের কর্মীরা বাড়িতে থাকতে পারেননি। তারা এলাকা ছেড়ে পালিয়ে থেকেছেন। আওয়ামী লীগ অত্যাচারের রাজনীতি করে না।
সকালে তৃর্ণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ভোলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম প্রমুখ।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর