জেলার খবর

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হাটহাজারীতে তেলবাহী ওয়াগনের নীচে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারীর আলীপুর নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র শাহাদাৎ সিলেটের সুনামগঞ্জ এলাকার মো. জসিমের ছেলে। শাহাদাৎ হাটহাজারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে মাদ্রাসা ছুটি পর আলিপুর রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। এসময় তেলবাহী ট্রেনে নিচে কাটা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হাটহাজারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, দুপুরে তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ধারণা করছি রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ