জেলার খবর

চট্টগ্রামে ৯ ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

 ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামে মাপে কম তেল দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর মধ্যে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ২ নম্বর গেট ও চান্দগাও এলাকায় অভিযান চালিয়ে খান অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ফসিল পেট্রল পাম্পকে ১০ হাজার টাকা, কর্ণফুলী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, মীর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

চান্দগাও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা নগরীর নাসিরাবাদ ও প্রবর্তক এলাকায় অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, বাদশা মিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস হাক্কানি টাইগার পাস, ডিটি রোড, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে রিফুয়েলিং স্টেশন ইউনিট-১ কে ৫০ হাজার টাকা, নূর এ মদিনা সিএনজি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি, ওজনে কম দেওয়া, লাইসেন্স না থাকা, জ্বালানি তেলের মান নিয়ে অভিযোগ থাকায় আজ নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়।

তিনি বলেন, ফিলিং স্টেশন স্থাপনে জেলা প্রশাসকের কার্যালয়ের অনাপত্তিপত্র, বিস্ফোরক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রয়োজন হলেও সরেজমিনে দেখা গেছে অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ