জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত দুই

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে প্রধান মাঝিসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে ‘হেড মাঝি’ আবু তালেব (৪০) এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার ভোরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফুট উপরে দুর্গম পাহাড়ের ঢালে আছিয়া বেগমের শেডের সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন। সেখানে তিনিও মারা যান।

তিনি আরও বলেন, ক্যাম্পে অভিযান চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ