জেলার খবর

ফেনীতে পিকআপের ধাক্কায় নিহত আওয়ামী লীগ নেতা

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল্লাহ মোঃ শাহজাহান (৫১) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর শর্শদী মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (অসি) মোঃ আবদুস সামাদ।

পুলিশ জানায়,বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোঃ শাহজাহান বাড়ি থেকে মোহাম্মদ আলী বাজারে যাচ্ছিলেন। মহাসড়কে ওঠামাত্রই চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রকৌশলী (অবঃ) আবদুল গফুরের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং শর্শদী ইউনিয়নের ৯ নম্বর সুন্দরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। এর পূর্বে তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) মোঃ আসিফ ইকবাল গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাহজাহানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্ভবত হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (অসি) মোঃ আবদুস সামাদ বলেন, ঘটনার পর চালক পিকআপটি ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ