জেলার খবর

কেরানীগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

 বিএসটিআইয়ের অভিযান
বিএসটিআইয়ের অভিযান

জ্বালানি তেলে পরিমাপে কারচুপির দায়ে ঢাকার কেরানীগঞ্জে দু’টি ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন বিএসটিআই’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের আদালত।

জানা গেছে, ওই এলাকায় অভিযানে ঢাকা ফিলিং স্টেশনকে জ্বালানি তেলে পরিমাপে কারচুপির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা এবং ঢাকা-মাওয়া রোডের মেহেরা ফিলিং স্টেশনকে ওজনে পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ১৫(৩) ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিএসটিআই’র উপ-পরিচালক মো. রিয়াজস উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ