ঠাকুরগাঁওয়ে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ( ১০ আগস্ট) ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে থামার আগেই সেটি থেকে নামতে গেলে লাইনের ভেতর ঢুকে যায় ওই যুবক। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে।
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: