জেলার খবর

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নসিমন চালকের মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তাড়াশ-ভুইয়াগাঁতী আঞ্চলিক সড়কের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীও আহত হয়েছেন।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা। আহত মাছ ব্যবসায়ী রফিকুল বগুড়া জেলার গাবতলীর বাসিন্দা বলে জানা গেছে। তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিমগাছী বাজারের আড়ৎ থেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনযোগে মাছ নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন রফিকুল। নসিমনটি দেওভোগ এলাকায় পৌঁছলে পেছন থেকে এইচকে পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গিয়ে চালক রাজ্জাক ও মাছ ব্যবসায়ী রফিকুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুর রাজ্জাককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ