জেলার খবর

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১আগস্ট) সকালে ১০টার দিকে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেং গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- চেং গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪) ও মান্নান মিয়ার ছেলে আয়াত হোসেন (৩)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে তারা বাসা থেকে বের হয়ে পুকুর পাড়ে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশু দুটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে তারা পানিতে ভেসে আছে।

ঘোড়াঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। সব ধরনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ