খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ ভূমিকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ৩ সেকেন্ড স্থায়ী ছিল।
রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল জানতে চাইলে আমিরুল আজাদ বলেন, সে তথ্য জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। ঢাকা থেকে এ তথ্য আমরা সংগ্রহ করবো, তারপর জানাতে পারব।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: