লালমনিরহাটের হাতীবান্ধায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা শস্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক সিঙ্গিমারী গ্রামের মৃত কাউসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দীঘিরহাটে বাজার শেষ করে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: