সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপু আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিপুর আহমদ ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।
স্থানীয় লোকজন জানান, বিকেলের দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেরামত কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন টিপু আহমদ। তাৎক্ষণিক স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হলেও স্বজনরা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: