জেলার খবর

রংপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রংপুরের পীরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় নুরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার মনখালী ইউনিয়নের জাফরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান ওই গ্রামের সাইফুল মিয়ার স্ত্রী।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন চন্দ্র শর্মা গণমাধ্যমকে বলেন, ওই গৃহবধূর বাড়ির সামনে জাফরপাড়া-খালাসপীর গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নুরজাহান বেগম রাস্তায় হাঁটছিলেন। এ সময় সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত বালু নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ