জেলার খবর

শনিবার পূর্ণদিবস কর্মবিরতির ডাক চা শ্রমিকদের

 ফাইল ছবি
ফাইল ছবি

দৈনিক মজুরি ৩০০ টাকা না করায় নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন। শনিবার (১৩ আগস্ট) দেশের ৭৩ ফাঁড়ি বাগানসহ ২৪০ চা-বাগানে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সবচেয়ে বড় এই শ্রমিক সংগঠনটি।

৩০০ টাকা মজুরির দাবিতে চলমান কর্মবিরতির চতুর্থ দিনে শুক্রবার (১২ আগস্ট) এই ঘোষণা দেন নেতৃবৃন্দ। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা রামভজন কৈরি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ১৫ আগস্টের মধ্যে দাবি না মানলে ১৬ আগস্ট থেকে দেশের সকল চা বাগানে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে।

মৌলভীবাজার জেলার ৯১টিসহ সারাদেশের ২৪০ টি চা বাগানে শ্রমিকদের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে শুক্রবারও চতুর্থ দিনের মতো সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এসময় চা বাগানগুলোতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

এদিকে শ্রীমঙ্গল বিভাগীয় শ্রমদপ্তরে বৃহস্পতিবার চা শ্রমিক নেতাদের সঙ্গে কয়েক দফা বসেও সমঝোতায় পৌছতে পারেননি কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম চা শ্রমিক ইউনিয়নের কয়েক নেতার সঙ্গে মিটিংয়ে আন্দোলন ২৮ আগস্ট পর্যন্ত স্থগিতের অনুরোধ করেন। কিন্তু চা শ্রমিক নেতারা তা প্রত্যাখ্যান করেন।

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে গত মঙ্গলবার (৯ আগস্ট) থেকে এই আন্দোলন করছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ