জেলার খবর

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী গ্রন্থাগারিক মারা গেছেন। রোববার (১৪ আগস্ট) দুপুরে আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

নিহত মাকসুদা বেগম (৪৩) উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। তিনি উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের নূরে আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ আগস্ট) সকালে মাকসুদা বেগম বাড়ি থেকে ভ্যানে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পিরোজপুরে পাঠানো হয়। পিরোজপুর যাওয়ার পর দুপুরে তিনি মারা যান।

নিহতের স্বামী গণমাধ্যমকে বলেন, আমার বড় মেয়ে সপ্তম শ্রেণিতে আর ছোট ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে। আমার সন্তানরা এতিম হয়ে গেল। একটু অসাবধানতার কারণে আজ তাকে এত অল্প সময়ে হারাতে হলো। চলাফেরায় আর একটু সাবধানতা অবলম্বন করলে আমাদের এত বড় ক্ষতি হতো না।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ