জেলার খবর

নোয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ক্ষেতে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. নজরুল ইসলাম (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে পশ্চিম চরবাটা গ্রামের শিবচরন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার আবদুল মালেকের ছেলে। আহতরা হলেন একই এলাকার হারুন, মাসুদ ও ইসমাইল।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রুবেল রায় বলেন, আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত হারুনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি ক্ষেতে ধানের চারা রোপণ করছিলেন চার কৃষক। এর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তারা নিজেদের কাজ চালিয়ে যান।

সকাল ১০টার দিকে হঠাৎ ধানক্ষেতে বজ্রপাতের ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম। এ সময় আহত হন আরও তিন কৃষক।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কৃষক নজরুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ