চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাইসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সুমাইয়া (৯) মাইসপাড়া এলাকার মঈনুদ্দিনের মেয়ে, আর রাইসা (৮) একই এলাকার আবু তাহেরের মেয়ে।
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু দুটি প্রতিদিন পুকুরে গোসল করত। তারই ধারাবাহিকতায় আজকেও গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েে এলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: