জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

লাঠিচার্জ: এমপির নিন্দার পর পুলিশকে ছাত্রলীগের একাংশের ধন্যবাদ

এমপি-ছাত্রলীগের সংবাদ সম্মেলন
এমপি-ছাত্রলীগের সংবাদ সম্মেলন

বরগুনায় জাতীয় শোক দিবসে ছাত্রলীগের র‌্যালিতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এরপর ছাত্রলীগের একাংশ আবার পুলিশকেই ধন্যবাদ জানিয়েছে!

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী যে আচরণ করেছেন, তা অন্যায়। তার বিচার হওয়া উচিত।

এরপর রাতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের জেলা কমিটির একাংশের কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন, ‘তাদের ওপর যারা হামলা করেছে তারা ছাত্রলীগের কেউ না। তারা মাদকসেবী মোস্তাকের অনুসারী। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ করে সঠিক কাজ করেছে। আর ছাত্রলীগের দুই গ্রুপে কোনও সংঘর্ষ হয়নি।’

পুলিশের বিরুদ্ধে তাদের কোনও অভিযোগ নেই।

সোমবার ছাত্রলীগের শোক মিছিলে এক গ্রুপ ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের গাড়ির গ্লাস ফেটে যায়। পুলিশ এ সময় ছাত্রলীগ কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে। এক পর্যায়ে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু লাঠিচার্জ না করার জন্য বললে অতিরিক্ত পুলিশ সুপার অন্যান্য পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংসদ সদস্যের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ