জেলার খবর

মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ফারজানা নামে এক গৃহবধূকে মসলা বাটার পুতা দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে জেলার ফতুল্লায়। নিহত ফারজানা (২৮) পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।

মঙ্গলবার ( ১৬ আগস্ট) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক স্বামী রুবেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, একই এলাকার রুবেলের (৪০) সঙ্গে ফারজানার বিয়ে হয় ছয় মাস আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে।

এর মধ্যে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিশ হয়েছে তাদের। সোমবারও (১৫ আগস্ট) বিচার সালিশ হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান গণমাধ্যমকে জানান, গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ