জেলার খবর

পেট্রোল পাম্পে আগুন: মৃতের সংখ্যা বেড়ে চার

ফাইল ছবি
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় রিমন (১৪) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে রিমন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি করা হয় তাকে।

এর আগে শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. রাজিব উদ্দিন (২৫) নামে একজন একই হাসপাতালে মারা যান।

নিহত রিমন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে। রিমনের শরীরের ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, দফাদার পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলে দুজন মারা যান। পরবর্তীতে শনিবার রাতে ও বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় আরও দুজনের। গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মো. বিদ্যুৎ হোসেন (২৫) চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যুৎ হোসেনের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় নিহত রাজিব উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকার রাজ্জাকের ছেলে। তিনি ভেড়ামারার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের কর্মী হিসেবে চাকরি করতেন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঘটনাস্থলে নিহত দুজন হলেন- উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ